হাইমচরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির গাছ রোপণ

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ও হাইমচর থানা বিএনপির নির্দেশে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানো কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

৬ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষীত ও হাইমচর থানা বিএনপির নির্দেশে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

গাছলাগা কর্মসূচিতে অংশ নেন,আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টার,সহ সভাপতি মোঃ আবু হানিফ খোকা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী,সহ সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া কবিরাজ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গাজ, মোঃ জসিম উদ্দিন গাজী,২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউসুফ মিয়াসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জামেলায়ে দাখিল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহ আলম, পশ্চিম ভিঙ্গুলীয়া কারিমীয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ মাহবুবুল আলম,মাওলানা মোঃ নাজমুল হোসাইনসহ প্রমুখ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ সেপ্টেম্বর ২০২৬