হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

চাঁদপুরের হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের ২০২৬ সালের নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শাহাদাত হোসেন গাজীকে সভাপতি এবং জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মো. দেলোয়ার হোসেন বেপারী ও মো. রাসেল আহমেদ সাংগঠনিক সম্পাদক এবং মোবারক হোসেন সাগর হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পদে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ একাধিক সম্পাদক ও নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

সংগঠনটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। মানবিক কল্যাণে নিয়োজিত এ স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৮ অক্টোবর ২০২৬