হাইমচরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে হাইমচরে। এ উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সফল মৎস্যচাষীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুব রশীদ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারী এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।
এ সময় হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা কোস্ট গার্ড ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির প্রতিনিধিরাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
১৬ আগস্ট ২০২৬