হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে আলোচনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক এ দিনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ, হাইমচরের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা দিবসটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।
এদিকে, ঐতিহাসিক এ দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা বিভাগ এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৭ নভেম্বর ২০২৬