নিষিদ্ধ আওয়ামী লীগ বিষাক্ত সাপ, রাতেও নেতা-কর্মীদের টহলে থাকতে হবে: এমপি মানিক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, এবার আন্দোলনে চেহারা দেখিয়ে চলে গেলে তাদের রাজনীতি চিরতরে শেষ। আমাদের আগে স্পট ঠিক রাখতে হবে। প্রতিটি স্পটে সিনিয়র নেতাদের উপস্থিত থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ হচ্ছে বিষাক্ত সাপ। তারা আমাদের ছোবল দিতে চাচ্ছে। রাতেও আমাদের নেতা-কর্মীদের টহলে থাকতে হবে। ট্রেনলাইনেও নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, এরপর দল।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, শ্রমিক দল নেতা ফরিদ মোস্তান, যুবদল নেতা দেওযান মো. জুয়েল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ পৌর ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/
২৭ নভেম্বর ২০২৬