হাইমচরে ওসির সঙ্গে আলগী উত্তর বিএনপির সৌজন্য সাক্ষাৎ

হাইমচর থানা নবাগত অফিসার ইনর্চাজের সাথে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা। ফুলেল শুভেচছা শেষে সকল নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ।

৩ সেপ্টেম্বর সন্ধা ৭ টায় হাইমচর থানা অফিসার ইনর্চাজের কার্যালয়ে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা জানান।

ফুলেল শুভেচছা ও চা চক্রে উপস্থিত ছিলেন, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ নজির আহাম্মদ দেওয়ান,সহ সভাপতি মোঃ মোক্তার আহমেদ বাবুল ভুঁইয়া, হুমায়ুন মাষ্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী,সহ সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া কবিরাজ, মোঃ মাসুম বিল্লাহ বাচ্চু বেপারী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গাজ, মোঃ জসিম উদ্দিন গাজীসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।

সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন,আমরা হাইমচর উপজেলা তথা ইউনিয়নকে মাদকের বিস্তার রোধ, তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূর করার জন্য সব সময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা দল করি সমাজ ও জাতীর সচেতনতার কাজে পাশে থাকার জন্যই।বিগত দিন আমরা হাইমচর থানা পুলিশ প্রশাসনের পাশে ছিলাম সামনেও থাকবো ইনশাআল্লাহ। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশ নায়েক তারেক রহমান দেশের জন্য যে কাজ বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞা করছে,আমরা তারী ধারাবাহিকতায় কাজ করবো ইনশাআল্লাহ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৩ সেপ্টেম্বর ২০২৬