Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ

হাইমচরে ইয়াবাসহ গ্রেফতার ২

চাঁদপুরের হাইমচরে ৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ গাজী (৩২) ও আ. আজিজ (২৯) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানাধীন আলগী বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফারুক উল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলগী বাজার ফারুক বরকন্দাজ এর দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাসুদ গাজীর কাছ থেকে ২ পিস এবং আ. আজিজের কাছ থেকে ২ পিস—মোট ৪ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৪ সেপ্টেম্বর ২০২৬