জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ
রাজধানীর গণভবনে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার ৮ আগস্ট সকালে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি জাদুঘরটি ঘুরে দেখেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস,স্মৃতি,নিদর্শন ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ,গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এ স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে । পরিদর্শনকালে নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক,ছবি,দলিল এবং ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
এ সময় দলের নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস তুলে ধরতে জাদুঘরটির কার্যকর ভূমিকার কথাও উল্লেখ করেন।
এনসিপি নেতারা বলেন,‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলনের পটভূমি,ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’
এর আগে গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
৮ জুলাই ২০২৬
এ জি