সৌদি প্রবাসী প্রতারক কামাল হোসনকে গ্রেফতার চায় ভুক্তভোগী পরিবার
প্রবাসী প্রতারক কামাল হোসনকে গ্রেফতার চায় ভুক্তভোগী পরিবার। জানাযায় সৌদি আরবে কোম্পানির চাকরি ও আকামা দিবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কামাল হোসেন অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সুষ্ঠু বিচার ও সমাধান পাবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতি মন্ত্রী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
আকামা না পেয়ে বিদেশে ছেলে কষ্টে জীবন যাপন করছে প্রতারকের সুষ্ঠু বিচার দাবি করে চাঁদপুর মডেল থানা ও ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। জানা যায় কুমিল্লা জেলার দেবিদ্বা উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ রহিম এর ছেলে প্রবাসী মোঃ কামাল হোসেন বিদেশে লোক নিবে সৌদি আরবে যাবে কয়েকজনকে ম্যানেজ করে সেখানে থাকা খাওয়া ও কোম্পানির আকামা সকল ব্যবস্থা করে দিবে বলে প্রতি জন থেকে নেয় ৫ লক্ষ ৩০ হাজার টাকা করে নেয়। এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক কামাল হোসেন । মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা আবুল হাসেম গাজী সাং চাঁদপুর গুয়াখোলা চাঁদপুর সাইফুলের বাবা আবুল হাসেম বাদী হয়ে চাঁদপুর মডেল থানা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিযোগ দায়ের করেন। বিদেশে কোম্পানির চাকরি ও আকামা যাবতীয় সকল খরচ বাবদ সাইফুলের পরিবারের কাছ থেকে মো: কামাল হোসেন ৫ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
সাইফুলকে বিদেশে নিলেও কোম্পানির আকামা দেয়নি। সাইফুল ইসলাম আকামা না পেয়ে অসুস্থ হয়ে জীবন যাপন করছে বিদেশের মাটিতে। এদিকে প্রতারক প্রবাসী মোঃ কামাল হোসেন সৌদি আরব আল কাছিম কোম্পানিতে গাড়ি চালক হিসাবে কর্ম তো রয়েছে। তাহার ইমু নাম্বার যাহা * ৯৬৬৫৭৮২২৫১ তাহার ব্যাংক হিসাব নং ৩৭২০০০০১০০০৮৬ ১৭৪৪৫০ -ংধ৩৬৮০০০ ০৩৭২৬০৮০১৬১৭৪৪৫০ তাহার প্রতারণার শিকার হয়েছে পাঁচজন দেবিদ্বার অসহায় মানুষএসব প্রতারকের হাত থেকে মানুষ বাঁচতে চায় । অনেক ছেলে সন্তান ঋণ করে বিদেশে পাঠায় কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়। প্রতারক বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রবাসী কামাল হোসেন এ ভাবে ৫ জনের কাছ থেকে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করা হয় ।
সাইফুল এর বাবা মহম্মদ আবুল হাসেন বলেন গত এক বছর আগে আমার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম তার মাধ্যমে সৌদি প্রবাসে যায় কোম্পানির চাকরি এবং আকামা সহ যাবতীয় খরচ বাবদ আমাদের কাছ থেকে ৫ লক্ষ ৩০ হাজার টাকা নেয় মোঃ কামাল হোসেন কিন্তু বিদেশে গিয়ে বিপদে পড়েছে তাহার কোন আকামা দেয়নি অসুস্থ হয়ে পড়ছে এবং মানবতার জীবনযাপন করছে । প্রতারকের হাত থেকে রক্ষা মানবিক হয়রানি আইনিভাবে সুবিচার পাবার জন্য চাঁদপুর মডেল থানা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিযোগ দায়ের করি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এবং কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য সুদৃষ্টি কামনা করে প্রতারক কামাল হোসেনের আইনিভাবে শাস্তি সুষ্ঠু বিচার ও সমাধান চাই।
এম কে এরশাদ/ ২৩ মে ২০২৬