সাংবাদিক কে এম মাসুদের মা-বাবার রুহের মাগফেরাত কামনায় দোয়া
দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদের মরহুম বাবা-মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বাদজুমা চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্স মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত করেন এতিমখানা কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আঃ সাত্তার খান। এতে অংশ নেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ গুনরাজদী শাখার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী ও এতিমখানার ছাত্রবৃন্দ।
উল্লেখ্য. চলতি বছরের ৯ জুন রাত পৌনে ১২ টায় চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোডস্থ নিজ বাসায় সাংবাদিক কে এম মাসুদের মা নাজমা খানম ইন্তেকাল করেন। এরপূর্বে ২০২৫ সালের ২৬ নভেম্বর রাত পৌর ১২ টায় তার পিতা কে এম নিজাম ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার/
৯ অক্টোবর ২০২৬