Home / উপজেলা সংবাদ / কচুয়া / সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায়

সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায়

কচুয়ার ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের গভনিং বডির সদস্য, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো.গোলাম হোসেনের বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার (৭সবাইকে৫) জানাযা সম্পন্ন হয়েছে। তিনি গত শনিবার রাতে (৩০মে) ইন্তেকাল করেন (ইন্নালি……. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন কচুয়ার শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হুমায়ুন কবির মিয়া। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। রবিবার ৩১ মে রবিবার বাদ জোহর হাশিমপুরে অবস্থিত ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো.গোলাম হোসেন। তিনি বলেন আমার ভাই হুমায়ুন মিয়ার গুনাবলীর কারনে হাসিমপুরে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ, হাসপাতাল , মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ রকম পিতৃতুল্য বড় ভাই দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া,কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক মোহাম্মদ শারফিন হোসাইন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল নয়ন, মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ হাজারো জনতা জানাজায় অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর মিয়া বাড়ি জামে মসজিদের খতিব আলী আহমদ আব্দুল্লাহ আল মামুন। জানাজার নামাজে ইমামতি করেন হাশিমপুর মিয়া বাড়ি মসজিদের সাবেক খতিব মাওলানা আলী আজগর। জানাজা শেষ হাশিমপুর মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এখানেই চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়া।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ জুন ২০২৬