শিশু কন্যা ও বৃদ্ধ মাকে নিয়ে বাঁচতে সহযোগিতা চান
একমাত্র শিশু কন্যার উপর ভর করে বিভিন্ন যায়গায় মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে দুই চোখ দৃষ্টি প্রতিবন্ধী ফুলবানু বেগমের জীবন। জন্মের এক বছর পর টাইফয়েড জ¦রে আক্রান্ত হয়ে দুচোখ হারিয়েছেন তিনি। ছোট বেলায় হারিয়েছেন বাবাকে এবং জীবন সংগ্রামে তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছেন অনেক আগে। বলছিলাম চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিন শাসনপাড়া গ্রামের নাছিরউদ্দিন পাটওয়ারী বাড়ি অসহায় সংগ্রামী নারী ফুলবানু বেগমের কথা।
৩০ বছর বয়সী এই নারী তার বৃদ্ধ মা ও এক সন্তান নিয়ে খেয়ে না খেয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছেন। সরেজমিনে গেলে দৃষ্টিহীন ফুলবানু বেগম বলেন, অর্থের অভাবে তার চোখের চিকিৎসা করাতে পারছেন না। মাত্র ২ লক্ষ টাকা হলেই তার দুটি চোখের চিকিৎসা করলে তিনি ভালো হয়ে যাবেন বলে চিকিৎসক জানান। অভাবের সংসারে অর্থের অভাবে টাকা জোগাড় করতে না পেরে তার চোখের চিকিৎসা হচ্ছে না বছরের পর বছর। অন্যদিকে জড়াজীর্ণ ঘরে একটু বৃষ্টি আসলেই বৃষ্টির পানিতেই বসবাস করতে হয় তার পরিবার। নেই টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত টয়লেট। বাধ্য হয়ে পুকুরের পানি খেয়েই চলছে তাদের জীবন।
তিনি আরো জানান তার মেয়ে রাজিয়া সুলতানা স্থানীয় ২২নং শাসনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে। সকাল বিকাল মেয়ের উপর ভর করে স্থানীয় হাট বাজারে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ জোগাড় করলে পেটে জুড়ে দু মুঠো ডাল ভাত। স্থানীয়রা তার মেয়েকে নিয়ে ভীক্ষা করতে গেলে ঠাট্টা মসকারা করে। এখন আর জীবন চলে না বলে হাউমাউ করে কান্না শুরু করে। তিনি বলেন, আমি আর ভিক্ষা করতে চাই না। আমার চোখের চিকিৎসা সহযোগিতা পেলে মানুসের বাড়িতে কাজ করে জীবন পরিচালনা করবো। আমি আপনাদের কাছে চোখের চিকিৎসার সহযোগিতা চাই।
কেউ অসহায় এ নারীর দুটি চোখের চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ০১৮৬৪-৮৭৭৭৪৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৬