রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী
রেজাল্ট খারাপ করলে ট্যাবুলেশন শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বুধবার ১ জুলাই সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ সামাজিক মাধ্যমে যেকোনো বিভ্রান্তিকর নিউজ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেয়া হবে । ‘
তিনি আরও বলেন,প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যে সব দুর্বলতা রয়েছে,সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ সংক্রান্ত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
১ জুলাই ২০২৬
এ জি