শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

চাঁদপুর শহরের দীর্ঘ বছরের পুরাতন বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়।পৌরসভা কর্তৃক পরিচালিত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শহরের স্বনামধন্য এ বিদ্যালয়টিতে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষক প্রয়োজন ছয় জন বর্তমানে শিক্ষক রয়েছে তিনজন।

অন্যদিকে পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন ১৪ জন তার মধ্যে শিক্ষক রয়েছেন ৮ জন। সহকারী প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক সংকট রয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান দীর্ঘদিন যাবত শিক্ষক সংকুলতার কারণে বর্তমানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা রয়েছে ২৫০ জন এবং উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী রয়েছে ৩১৭ জন।

তিনি আরো জানান, এই বিদ্যালয় থেকে আন্তঃ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করে থাকে। শিক্ষক সংকুলতার কারণে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে।

শিক্ষক সংকটের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষ থেকে প্রশাসন বরাবর লিখিতভাবে ও মৌখিকভাবে জানানো হয়েছে বলে তিনি জানান। বিগত এসএসসি পরীক্ষায় যথেষ্ট পরিমাণ ভালো ফলাফল অর্জন করেছে এ বিদ্যালয় থেকে।

বিদ্যালয়ের শিক্ষক সমস্যা সমাধান হলে শিক্ষা কার্যক্রম আরো উন্নত হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাবাদ ব্যক্ত করেন।

স্টাফ করেসপন্ডেট/
১৪ সেপ্টেম্বর ২০২৬