শাহরাস্তি মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
শাহরাস্তির কাদরায় মরহুম কামাল স্মৃতি স্মরণে আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আসুন সবাই একসাথে মিলিত হই, মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট খেলার
৭ আগস্ট শুক্রবার বিকেলে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন টিম অংশগ্রহণ করে দুইটি শক্তিশালী দল ফাইনাল খেলা রিয়াল মাদ্রিদ একদশ ও ম্যানচেস্টার সিটি একদশ গ্রহণ করেন।
খেলার নির্দিষ্ট টাইম ও অতিরিক্ত টাইমের মধ্যেও কোন দলে গোল দিতে না পারায় । ট্রাইবেকারে ২-১ গোলে রিয়াল মাদ্রিদ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদককে না বলি সুন্দর জীবন গড়ি, চিতোষী পৃর্ব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে আমরা যুবসমাজ এগিয়ে আসবো। একটি বাড়ি ও সমাজ নষ্ট করতে, একজন মাদকাসক্ত ছেলেই যথেষ্ট, এ সমাজ মাদকমুক্ত রাখতে যুবরাই এগিয়ে আসবে। কাদরা ৮ নং ওয়ার্ড থেকে প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে অবস্থান নিবো। এখান থেকে স্লোগান উঠুক মাদককে না বলি” সুন্দর সুস্থ জীবন গড়ি।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহরম আলী। এ সময় বক্তব্য রাখেন মরহুম কামাল হোসেনের বড় ভাই মোহাম্মদ নূর হোসেন, বক্তব্য রাখেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৭ আগস্ট ২০২৬