Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সভা ও দোয়া

শাহরাস্তিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সভা ও দোয়া

শাহরাস্তিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১ জুন, সোমবার) সূয়াপাড়া গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ে মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারীর এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বিদ্যালয় প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আখতার হোসেন, প্রবাসী ও বিএনপি নেতা মোহাম্মদ মাহবুব আলম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন নয়ন।

সরকারি শিক্ষক আবু সুফিয়ান পাটোয়ারীর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাজহারুল হক মিরন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ কবির হোসেন, মোল্লা মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আজাদ হোসেন, মোহাম্মদ আবু ছায়েম, মোহাম্মদ বেলায়েত হোসেন সুমন, মোহাম্মদ সবুজ হোসেন

আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন।

=> মোহাম্মদ জামাল হোসেন/ ২ জুন ২০২৬