শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবানের দাযে যুবকের এক মাসের কারাদণ্ড মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. সাকিব পাটোয়ারী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহরাস্তি পৌর এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে মো. সাকিব পাটোয়ারীকে আটক করা হয়।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদক সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৮ সেপ্টেম্বর ২০২৬