লাকসামে পূবালী ব্যাংকে ক্যাশলেস দৌলতগঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করতে এবং আধুনিক ব্যাংকিং সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লার লাকসামে পূবালী ব্যাংক পিএলসি, দৌলতগঞ্জ শাখার উদ্যোগে ২৩ জুলাই বৃহ¯পতিবার, লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে “ক্যাশলেস দৌলতগঞ্জ” শীর্ষক দিনব্যাপী বিশেষ ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও জেলা পরিষদ শাখা (কুমিল্লা) প্রধান জনাব মোঃ ইউসুফ ফারুক।
দৌলতগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব সোহেল আহমেদের সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স এসআর ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী জনাব আরমান হোসেন মিলন এবং মা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও লাকসাম বণিক সমিতির সহ-সভাপতি জনাব মোঃ ইব্রাহীম খলিল। এছাড়াও ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাদ্যযন্ত্রের তালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাই ভবিষ্যৎ অর্থনীতির মূল চালিকাশক্তি। নগদবিহীন লেনদেন বৃদ্ধির মাধ্যমে স্বচ্ছতা, নিরাপত্তা এবং দ্রুত আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যেই পূবালী ব্যাংক গ্রাহকদের জন্য সময়োপযোগী ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও পজ মেশিন বিতরণ করা হয়। সভা শেষে প্রধান অতিথি ফিতা কাটার মাধ্যমে দৌলতগঞ্জ বাজারে স্থাপিত অস্থায়ী ব্যাংকিং বুথ উদ্বোধন করেন। এই বুথ থেকে স্থানীয় ব্যবসায়ী, দোকান কর্মচারী ও বাসিন্দারা সহজেই নতুন হিসাব খোলা, ডেবিট কার্ড গ্রহণ, পিআই ব্যাংকিং অ্যাপ (চও ইধহশরহম অঢ়ঢ়) নিবন্ধন এবং কিউআর কোডসহ তাৎক্ষণিক বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের এডিসি ইনচার্জ জনাব মোঃ ফয়েজুল ইসলাম ও এডিসি অফিসের কর্মকর্তাবৃন্দ ব্যাংকের বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ নুরে আলম। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করবে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক কার্যকর ভূমিকা রাখবে।
ছবি: “ক্যাশলেস দৌলতগঞ্জ” শীর্ষক দিনব্যাপী বিশেষ ক্যা¤েপইন অনুষ্ঠিত।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ জুলাই ২০২৬