Home / উপজেলা সংবাদ / রোববার কচুয়ায় একুশে বই মেলার উদ্বোধন
রোববার কচুয়ায় একুশে বই মেলার উদ্বোধন
প্রতীকী

রোববার কচুয়ায় একুশে বই মেলার উদ্বোধন

চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন ‘অগ্রদূত’ সংগঠনের উদ্যেগে ১৩ দিনব্যাপী ২১ শে বই মেলার উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ফিতা কাটবেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ গভর্নিং বর্ডির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মুনতাসির মামুন।

মেলা কমিটির আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব, উপজেলা ছাত্রলীগের যগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।

এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও সব দর্শক স্রোতাদের উপস্থিত থাকতে মেলা আয়োজক কমিটির সদস্য, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল খায়ের রুমি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 : আপডেট ০৮:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ