হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্থানীয় মৈশামুড়া বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি প্রবাসী আকতার হোসেন নসুর স্বাগত বক্তব্যে উক্ত আলোচনা সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাহেদুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেকুজ্জামান শামীম, সংগঠনের পৃষ্ঠপোষক মেহেদী হাছান নাহিদ, আব্দুল ওয়াদুদ শেখ, কামাল উদ্দিন শেখ, উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামীম পাটোয়ারী, এলাকার সমাজসেবক ইমান হাজী, আলাউদ্দিন রুবেল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur