Home / চাঁদপুর / মেহেদী উৎসব প্রতিযোগিতা-উদযাপনের লক্ষে প্রাক-প্রস্ততি সভা
মেহেদী

মেহেদী উৎসব প্রতিযোগিতা-উদযাপনের লক্ষে প্রাক-প্রস্ততি সভা

চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৬ বছর পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ উদযাপনের লক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর হাজী মহসীন রোডস্থ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ ইয়াকুব বিন ছায়েদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যাভিনেতা গোবিন্দ মন্ডল।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে। নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি নতুন কুঁড়ি নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘদিনের সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, একটি সংগঠন দীর্ঘ সময় ধরে সংস্কৃতির পথে কাজ করে যাওয়াটা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতেও এ সংগঠন চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি, বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাংবাদিক জামাল আখন্দ, সাংবাদিক ও নাট্যকর্মী মো. আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য অভিজিৎ আচার্যীসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার/
৯ সেপ্টেম্বর ২০২৬