মাদক থেকে রক্ষা পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ড. জালাল এমপি 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে গতকাল জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাদক বিরোধী মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন। তিনি বলেন, একজন যুবক যতক্ষণ খেলাধুলায় মগ্ন থাকে, ততক্ষণ খারাপ কাজ থেকে সে  বিরত থাকে। মাদক তাকে স্পর্শ করতে পারে না।মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, পুরো পরিবার ধ্বংস করে দেয়। এর হাত থেকে রক্ষা পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ  গড়ে তুলতে হবে। মাদকের কুফলের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। মাদককে না বলতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। মাদকের সাথে জড়িতদের ধরে আইনের হাতে তুলে দিবেন। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। 

তিনি মাদক বিরোধী আজকের এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজনটি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মতলবে হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক মতলবের এ মাঠে আগে কখনো দেখিনি। , স্পোর্টস একটি ইকোনমি। স্পোর্টসের মাধ্যমেও প্রচুর অর্থ আয় করার সুযোগ আছে।  প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যারা জাতীয় খেলোয়াড় এবং খেলাধুলার মধ্যে থাকবে তাদের   দেখাশোনা উনি করবেন। আমার নির্বাচনী এলাকা থেকে যারা খেলাধুলা করবেন আমি তাদের পাশে সবসময় আছি এবং থাকবো।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব গোল্ডকাপ টুর্ণামেন্ট কমিটির প্রধান উপদেস্টা কেএম ইশমামের সভাপতিত্বে এবং টুর্ণামেন্টের প্রধান উদ্যেক্তা ও ধারাভাষ্যকার মো. ফয়সাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান,

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপি সাবেক আহবায়ক  মোজাম্মেল হক খোকন, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন,মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য  মো. ফয়সাল খন্দকারসহ বিএনপি এবং  অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। খেলায় চাঁদপুর শাহরাস্তির অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব

 ১-০ গোলে নোয়াখালীর পরাগ নাইট রাইডারস কে হারিয়ে জয়লাভ করেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১৩ জুন ২০২৬