মাদক কারবারি ও সেবনকারীদের স্থান মতলবের মাটিতে হবে না
মতলব পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক মাদকবিরোধী সমাবেশ ও গণসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ এপ্রিল) বিকেলে মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর দিঘলদীতে মাদক নির্মুল কমিটি গঠন করার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন ভুঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন,মাদক কারবারি ও সেবনকারীদের স্থান মতলবের মাটিতে হবে না। চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো. জালাল উদ্দিনের বরাত দিয়ে তিনি বলেন,মাদকের সঙ্গে কোনো আপস করব না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমি নির্বাচনের আগেও এই প্রতিশ্রুতি দিয়েছি। যেকোনো মূল্যে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব। সুষ্ঠু ও শান্তময় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার আদর্শ চর্চা করব।
এনামুল হক বাদল আরো বলেন, আমার জন্মস্থান এ ৬ নং ওয়ার্ডে। আমি চাই আমার নিজ এলাকা থেকে মাদক নির্মুল করতে কাজ শুরু করবো। প্রথমে সবাইকে সংশোধন হওয়ার সুযোগ দিবো।এর পর সংশোধন না হলে আমাকে যতটুকু কঠোর হওয়ার তা-ই হবো। এ ক্ষেত্রে নিজ দলের কেউ হলেও চুল পরিমান ছাড় দেয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,ব্যাংকার আব্দুল হামিদ ভুইয়া,মতলব পৌর কৃষকদলের সভাপতি মাহবুব প্রধান,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব।এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, বিএনপি নেতা আজমত খান,৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবদল নেতা বিজয় মৃধা,ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী প্রমুখ। আলোচনা শেষে মাদক প্রতিরোধে কমিটিতে আগ্রহীদের নাম সংগ্রহ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৯ এপ্রিল ২০২৬