নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন (বুধবার) বিকেল ৪টায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, আমরা জেলা পুলিশ সব সময় জনগণের জন্য কাজ করে যাচ্ছি। যেখানে পুলিশ থাকবে, সেখানে মাদকে জড়িতরা থাকতে পারবে না। মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স। মাদক নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ থাকবে। পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে বলানো এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করা হবে। সাংবাদিকরা জেলার স্থায়ী বাসিন্দা এবং জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত। বর্তমান প্রেক্ষাপটে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ আশা করছি।মাদক ও কিশোর গ্যাং নিমূলে জেলা পুলিশ সাঁড়াশি অভিযানে নামবে।
তিনি বলেন, আপনাদের বক্তব্যের মাধ্যমে জেলার সম সমায়কি সমস্যাগুলো উঠে এসেছে। আমরা সবসময় জেলার আইনশৃঙ্খলার বিষয়ে খোজখবর রাখি। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা মটর সাইকেল নিয়ে রাস্তায় নেমে মারা যাচ্ছে, তাদের এত অল্প বয়সে মটর সাইকেল চালানো উচিত না। একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে এ কেউ কামনা করে না। অপরাধী যে হউক, তাদের আইনের আওতায় আনা হবে। কেউ অপরাধ করে পার পাবে না। আমরা প্রতিটি পয়েন্টে চেক বসিয়েছি। কমিউনিটি পুলিশিং এর কমিটির পুন: গঠন করা হবে। মাদক ও কিশোর গ্যাং নিমূলে জেলা পুলিশ সাড়াশি অভিযানে নামবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও সড়ক দুর্ঘটনা। গত ডিসেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত সড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এই সময়ে আটক করা হয়েছে ৩৮৭ জন কিশোর গ্যাং সদস্য। আর মে মাসে মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২১৮টি। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে। অভিভাবকদের আরো সচেতন হবে। সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় থাকে, কি করে খোঁজ রাখতে হবে। তারপরেও পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধিসহ ব্যবস্থা গ্রহণ করবে। আর মাদকের ভয়াবহতা কমাতে কমিউনিটি পুলিশিং সক্রিয় করা হবে। এলাকা ভিত্তিক সচেতনতামূলক সভা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, পুলিশ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আমরাও পুলিশের কাজে সহযোগিতা করব। আমরা চাই অপরাধের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে খুব দ্রুতই অভিযান হবে। আমাদের এসপি মহোদয় আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছেন। পুলিশ বিভিন্ন স্থানে টইল দিচ্ছে। জেলা ট্রাফিক বিভাগ অবৈধ যানবাহন বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। চাঁদপুরের টিআই প্রবীর দাস এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে দিনরাত অভিযান অব্যাহত রেখেছে। কিশোর গ্যাং, মাদকের আস্তানায় পুলিশের অভিযান জোরদার করা জরুরী। জনগণ তুলনায়, পুলিশের সংখ্যা কম। যার কারনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বেগ পেতে হচ্ছে। তারপরও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ, টিআই প্রবীর দাস।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক ফরিদুল ইসলাম উকিল, ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক মাসুদ আলম, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডিবিসির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক নয়া প্রভাতের এইচ এম নিজাম, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদ।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে, নিয়মিত চেকপোস্ট পরিচালনা করতে হবে এবং পাড়া-মহল্লায় জনসচেতনতা বৃদ্ধিতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনা, বিশেষ করে খুন ও হত্যার মতো গুরুতর অপরাধ প্রতিরোধে পুলিশ, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহন করতে হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, ডিআই-১, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুজিবুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তসহ সকল থানার অফিসার ইনচার্জ গণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ৷
নিজস্ব প্রতিবেদক/ ৩ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur