Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে ফরিদগঞ্জে বিট পুলিশিং সভা
মাদক

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে ফরিদগঞ্জে বিট পুলিশিং সভা

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এক সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে পাইকপাড়া চৌরাস্তায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অরূপ রায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাজু পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদলের সাবেক নেতা আবুল বাশার সোহেল, ইউনিয়ন বিএনপি নেতা মিজান পাঠান, জামায়াতের সাবেক সভাপতি মাওলানা আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক পাটোয়ারী, কৃষক দল নেতা হারুন কাজী এবং ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম পাখিসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিবেদক: শিমুল হাছান/
১৮ জুলাই ২০২৬