মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর খানকা বাজার মাঠে মাদকবিরোধী ও সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে, এলাকাবাসী, আকানিয়া সমাজকল্যাণ পরিষদ ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় যুবক আশরাফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক সারফিন হোসাইন, আকানিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরীফ প্রধান, কহলথরি সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক স¤পাদক শাহজালাল রিপন। এছাড়া গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সমাজসেবক কবির হোসেন, কালু মিয়া সওদাগর, নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডে স¤পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ আগস্ট ২০২৬