মতলব পৌর ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ
চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির প্রধানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম রানার পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন, আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন, সবাইকে মাদকবিরোধী আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি, যা আমাদের যুবসমাজ, পরিবার এবং সুন্দর আগামীর সবচেয়ে বড় শত্রু—আর তা হলো ‘মাদক’।
মাদক নির্মূল কেবল পুলিশের কাজ নয়। মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, মাদকাসক্তি একটি মানসিক রোগ, তাই ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে মাদকাসক্তদের সারিয়ে তুলতে হবে এবং মাদক গ্রহণ প্রতিরোধ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোল্লা, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,
পৌর বিএনপির সদস্য মিজান পাটোয়ারী, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাইয়ুম হাসান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, ছাত্র নেতা সেলিম মিয়া প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল ও কলেজের ছাত্রবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ৪ মে ২০২৬