মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও

মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বাইশপুর গ্রামের আহাদ মিয়ার বাড়ি থেকে ভূইয়া বাড়ি পর্যন্ত ৫৫০ মিটার দীর্ঘ রাস্তার কাজের উদ্ধোধন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডে সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) বিকেলে পশ্চিম বাইশপুরের আহাদ মিয়ার বাড়ি থেকে ভূইয়া বাড়ি পর্যন্ত ৫৫০ মিটার রাস্তার কাজের ফলক উন্মোচন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইশমাম।

উদ্বোধন শেষে তিনি নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি রাস্তার কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসীন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মিরান হোসেন মিয়াজী, মাসুদুল হক সোহাগ, রেহান সরকার, আনিছুর রহমান শাহীন ভুঁইয়া, সাইফুল ইসলাম প্রধান,হারুন ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩০ সেপ্টেম্বর ২০২৬