ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের মতলব উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রার্থনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির ও মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ ধর্মীয় আলোচনা ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির ও মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের আয়োজনে শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথের সভাপতিত্বে ও মতলব উত্তর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল হক প্রধান, উপপরিদর্শক মিজানুর রহমান, সুমন চন্দ্র, মাধব চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বলরাম গোস্বামী, যুগ্ম আহ্বায়ক বাবু রাধেশ্যাম সাহা ,ষাটনল ইউপি সদস্য ফুলচাঁন বর্মন, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধেশ্যাম সাহা চান্দু, মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস, সদস্য শ্রী সাধন চন্দ্র, ছেংগারচর বাজার সেলুন সমিতির সভাপতি শ্রী তপন শীল,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মতলব উত্তর উপজেলার সভাপতি গনেশ রায়, সনাতনী সুমন বণিক, সাংস্কৃতিক সম্পাদক সুশিল চন্দ্র দাস প্রমূখ। এসময় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শুধু নামকীর্তন নয় ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে আমাদের জানতে হবে। তাই ধর্ম গ্রহন্থ ঘরে সাজিয়ে না রেখে সকলকে তা পাঠ করার আহবান জানান বক্তারা। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দর ভাবে সাজানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।
এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে, গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপরে অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন।
আয়োজক মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস, সদস্য শ্রী সাধন চন্দ্র, ও ভক্তরা বলেন, অন্যায়-অত্যাচার ও অধর্মের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব। জন্মাষ্টমীর এই দিনে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই মতলভ উত্তর উপজেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নিজস্ব প্রতিবেদক/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur