মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত
মতলব দক্ষিণে প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আ ক ম মহসিন উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৭ নভেম্বর ২০২৬