মতলব দক্ষিণে জাতীয় শিক্ষা সপ্তাহের  পুরস্কার বিতরণ

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সেই শিক্ষাকে এগিয়ে নিতে এবং মেধা, সৃজনশীলতা ও সাফল্যকে স্বীকৃতি দিতেই সারাদেশের মতো  মতলব দক্ষিণ উপজেলায়  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান।

এ উপলক্ষে  শনিবার ২৩ মে   উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সম্মাননা প্রদান করা হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল।

চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অ:দা:)মো: আশরাফুল আলম, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাভেদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোঃ ইমরান হোসেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজন যেন পরিণত হয়েছিল মেধা, প্রেরণা ও স্বীকৃতির এক মিলনমেলায়।

=> মাহফুজ মল্লিক/ ২৪ মে ২০২৬