মতলব দক্ষিণে ইয়াবাসহ আটক ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা টেবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ১৬,১৭ ও ১৮ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্ব অভিযান চালিয়ে মাছুয়াখাল গ্রামের (বর্তমান নারায়ণপুর) বোরহান উদ্দিন, কলাদীর জিহাদ তালুকদার হৃদয় (২৬),সাড়পার গ্রামের মোঃ রফিক এবং নারায়ণপুর এলাকার আয়নাল হক মিয়াজী (২৫)কে ইয়াবা টেবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে,চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম গত ১৫ আগস্ট চাঁদপুরে মাদক বিরোধী সুধী সমাবেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি।সে আলোকে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এসআই সুজিত চন্দ্র দে,এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালানো হয়। ১৬ আগস্ট রাতে নারায়ণপুর গরুর বাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা টেবলেট সহ বোরহান উদ্দিনকে আটক করা হয়।সে মাছুয়াখাল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

একই রাতে পৃথক অভিযানে মতলব পৌরসভার পৌরসভার কলাদী থেকে ৩২ পিস ইয়াবা টেবলেটসহ জিহাদ তালুকদার হৃদয়কে আটক করা হয়।সে ওই এলাকার মৃত তাজুল ইসলাম তালুকদারের ছেলে।

পরদিন ১৭ আগস্ট ভোরে অণিযান চালিয়ে নারায়ণপুর পৌরসভার ডাটিকারা হুমায়ুন কবিরের খাবার হোটেলেের নিকট রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ রফিককে আটক করা হয়।সে সাড়পার গ্রামের ইদ্রিস ওরপে সিডুর ছেলে। তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

অপরদিকে ১৬ আগস্ট নারায়ণপুর আাজার এলাকা থেকে ১ পুড়িয়া গাঁজাসহ আয়নাল হক মিয়াজী নামে ১জনকে আটক করা হয়। সে নারায়ণপুর গ্রামের আব্দুল আলী মিয়াজির ছেলে। পরে ওইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড এব১ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকসহ আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা।দেয় হয়।
মাদক বিক্রেতা,সেবনকারী এবং গডফাদারদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৭ আগস্ট ২০২৬