মতলবের জান্নাতুল মাওয়া সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত জান্নাতুল মাওয়া সর্বোচ্চ নাম্বার পেয়ে মততলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ এবং চাঁদপুর জেলায় ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। সেমতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৫ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে।
তার বাড়ী মতলব পৌরসভার নিই হোস্টেল মাঠ মসজিদ সংলগ্ন এলাকায়।পিতার নাম আবু জাফর মোঃ সালাউদ্দিন, বিআই ডব্লিউটিএ এর সহকারী সমন্বয় কর্মকর্তা এবং মাতা হেলেনা আক্তার গৃহিণী। ৫ বোনের মধ্যে সে তৃতীয়।
প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম বলেন,জান্নাতুল মাওয়া অত্যান্ত নম্র ভদ্র ও মেধাবী ছাত্রী, বিদ্যালয়ে তার রোল নং ছিল ১।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৫ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এবং চাঁদপুর জেলায় ৬ষ্ঠ স্থানে গৌরবময় কৃতিত্ব অর্জন করে।
জান্নাতুল মাওয়া তার এ কৃতিত্বের জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন এবং সন্তোষজনক ফলাফলের জন্য বাবা- মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৫ আগস্ট ২০২৬