বুধুন্ডা জামালিয়া একাডেমী অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এই প্রতিষ্ঠিত কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বুধুন্ডা জামালিয়া একাডেমী অভিভাবক সমাবেশ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ ফয়েজ উল্লাহর সভাপতি পুরস্কার ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধুন্ডা জামালিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শহীদুল্লাহ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমির হোসেন, প্রবাসী সুমন আহমেদ, সাপ্তাহিক শিক্ষক সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষিকা লিমা আক্তার, মুক্তা আক্তার,আয়েশা আক্তার, খালেদা আক্তার। পরে উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ এপ্রিল ২০২৬