বিষ্ণুপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আখতার
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আখতার হোসেন বকাউল শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লালপুর মাছঘাট সংলগ্ন এলাকায় শিশু-কিশোরদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় আখতার হোসেন বকাউল বলেন, খেলাধুলার সঙ্গে শিশু-কিশোররা সম্পৃক্ত থাকলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
স্টাফ করেসপন্ডেট/
৪ নভেম্বর ২০২৬