চাঁদপুরের কচুয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। বিকেলে কচুয়া বিশ্বরোড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কচুয়ার সার্বিক উন্নয়ন ওজনকল্যাণমূলক কর্মকান্ড যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সত্য, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কচুয়ার উন্নয়ন কর্মকান্ড, শিক্ষা, অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রম যথাযথভাবে প্রচারেরও আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গুজব ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করে বাস্তবভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।
উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র হুমায়ন কবির প্রধান, উপজেলা উত্তর বিএনপির সাধারণ স¤পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি আবুল হোসেন ও আলমগীর তালুকদার, সাধারণ স¤পাদক মো. এমদাদ উল্লাহ, সাবেক সাধারণ স¤পাদক জিসান আহমেদ নান্নু, সুজন পোদ্দার, আহসান হাবিব সুমন, সাংবাদিক জাবেদ হোসাইন, সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল, নুরুল হক প্রধান, ওমর ফারুক সায়েম মৃধাসহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দ পার¯পরিক সহযোগিতা, মতবিনিময় এবং কচুয়ার উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৯ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur