Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বর্ণাঢ্য আয়োজনে মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিএনপির

বর্ণাঢ্য আয়োজনে মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম বার্ষিকী উপলক্ষে একটি বিশাল র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে সমাপ্তি হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক এবং পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকার। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা মনির চৌধুরী ।

বক্তব্যে তিনি বলেন, দেশের অখন্ডতা রক্ষায় দৃঢপ্রতিজ্ঞ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, অর্থনীতি, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি পাশাপাশি ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবর্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মারে মাগফেরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মল্লিক মোঃ শাহজাহান, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী।

আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদল পৌর যুবদল,উপজেলা স্বেচ্ছাসেবক দল,পৌর স্বেচ্ছাসেবক, উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিক দল উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিনের প্রথম প্রহরে সকাল সাতটায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেন।মতলব দক্ষিণ উপজেলা কৃষকদল এবং পৌর কৃষক দলের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান ও সদস্য সচিব রানা প্রধান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা ও সুজন পাটোয়ারী নেতৃত্বে একটি জলাশয় কচুরিপানা মুক্ত করা হয়। এছাড়া উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যেগে বৃক্ষ রোপন করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১ সেপ্টেম্বর ২০২৬