এসএসসির ফলপ্রকাশ কবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থী। ২০ জুলাই ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।
বৃহস্পতিবার ৩০ জুলাই সম্ভাব্য তারিখ বিবেচনায় আছে বলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে,সেদিনই ফল প্রকাশ করা হবে।
২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪,১৮,৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩,০৪,২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১,৩৪,৬৬০ জন।
২৬ জুলাই ২০২৬
এ জি