প্রধানমন্ত্রী চাঁদপুর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে: ডিসি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিচালিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। সফরকালে তিনি জেলার দুটি খাল খনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এর মাধ্যমে চাঁদপুর সদর উপজেলায় প্রথমবারের মতো ৩৭০ জন ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। 

পাশাপাশি এক‌ই দিনে আরও চারটি জেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন বলেও তিনি জানান। জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি জেলা তথ্য অফিসের কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে  বাস্তবায়নে কাজ করছি।

চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের তথ্য ও প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এতে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ কার্যক্রমের ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র চর্চা, জাতি গঠন, সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বিষয়ে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

এ লক্ষ্যে জেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতন্ত্র সংলাপ, ‘ইশতেহার আলাপ, ‘১০ মিনিট ব্রিফ, কমিউনিটি সভা, উঠান বৈঠক, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ, সড়ক প্রচার, টি-স্টল মিটিং, কুইজ প্রতিযোগিতা, ইনফোগ্রাফিক প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়াও পরিবেশ সুরক্ষায় বিল-ঝিল পুনরুদ্ধার, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে।

গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৮টি তথ্য অফিস গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ১ হাজার ২১টি কমিউনিটি সভা ও উঠান বৈঠক, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০২টি নারী সমাবেশ, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ এবং ৩৪০টি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির লাইভ সম্প্রচার বাস্তবায়ন করেছে।

অন্যদিকে জেলা তথ্য অফিস, চাঁদপুর গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে পর্যন্ত ৫টি কমিউনিটি সভা, ৮টি উঠান বৈঠক, ৪৫টি সড়ক প্রচার, ২৮টি স্পটে ১৫০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১টি নারী সমাবেশ, ৬০টি অনলাইন প্রচার এবং ৫টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির লাইভ সম্প্রচার বাস্তবায়ন করেছে। এছাড়া ২টি করে টি-স্টল মিটিং, গণতন্ত্র সংলাপ, ইশতেহার আলাপ ও ‘১০ মিনিট ব্রিফ’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং তা চলমান রয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফ।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নিার্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ চলছে।বিশেষ করে ফ্যামিলি কার্ড,খাল খননসহ নানা জনমূখী প্রকল্প জনগনের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এসব জনমূখী নির্বাচনী কর্মসূচী জনগনের মাঝে বহুল প্রচার করতে হবে।

জনগন যাতে জানতে পারে।সুবিধা গ্রহন করতে পারে। ইতিমধ্যে চাঁদপুর জেলা তথ্য অফিস মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার করে যাচ্ছে।

আগামী ১৬মে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর সফর করবেন।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তত চাঁদপুরবাসী। কর্মসূচী সফল করতে চাঁদপুর প্রেস ক্লাব সবধরণের সহযোগিতা করবে।

এ সময় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক প্রেসক্লাব সভাপতি দৈনিক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহদাত , সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোটার বিএম হান্নান, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের ভারপ্রাপ্ত  সম্পাদক শরীফ চীেধুরী,  সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, প্রথম আলো ও ডেইলী স্টারের চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ,চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিডিনিউজ২৪ ডটকমের চাঁদপুর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন ও  স্টার নিউজের স্টাফ রিপোটার কাদের পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো:  এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার,সময় টিভির স্টাফ রিপোর্টার   ফারুক আহম্মেদ এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম  রনি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

-নিজস্ব প্রতিবেদক/ ১৩ মে ২০২৬