Home / আন্তর্জাতিক / মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নোমান মাহমুদ
makka jott..

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে সাবেক এ সেনা কর্মকর্তার নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়,সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মক্কা প্রতিরক্ষা জোটের সাধারণ সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়া এ কর্মকর্তা ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দেশটির জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান,সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথভাবে বহুল আলোচিত এ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সদস্যদেশগুলোর যৌথ সামরিক প্রতিরোধব্যবস্থা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা,শান্তি,স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করাই এ চুক্তির মূল লক্ষ্য।

মুসলিম বিশ্বের তিনটি শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত এ জোটটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী,জোটভুক্ত যেকোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে,তা সদস্য তিনটি দেশের ওপরই আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এছাড়া গোয়েন্দা তথ্য আদান-প্রদান, যৌথ সামরিক মহড়া, ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং আধুনিক সমরাস্ত্র যৌথ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই জোট।

২৫ সেপ্টেম্বর ২০২৬
এ জি