ডাক বিভাগের সেবা বাড়াতে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ চালু

ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ কার্যক্রম চালু হয়েছে।

বুধবার ২৯ জুলাই রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাকসামগ্রী, পার্সেল ও ই-কমার্স পণ্যের পিকআপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই।

প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এটি ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৯ জুলাই ২০২৬

এ জি