পশ্চিম মোবারকদি শহীদ জিয়া স্মৃতি সপ্রাবির সভাপতি সেকান্দর মাসুদ

মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ২৩ নং পশ্চিম মোবারকদি শহীদ জিয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দাতা সদস্য মো. সেকান্দর মাসুদ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই নবগঠিত কমিটির অনুমোদন দেন।

ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উল্লাহ, সহ সভাপতি মো. আবদুল মালেক, বিদ্যোৎসাহী সদস্য মো. সাইদুজ্জামান, বিদ্যোৎসাহী সদস্য কুলছুমা বেগম, অভিভাবক সদস্য সোহেল গাজী ও মো. ফারুক হোসেন গাজী, অভিভাবক সদস্য নূরুন্নাহার ও জুলেখা এবং শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম ও রিমা আক্তার লতা।

নবনির্বাচিত সভাপতি মো. সেকান্দর মাসুদ বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

এদিকে, মো. সেকান্দর মাসুদ চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৩ আগস্ট ২০২৬