চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নৃত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে নৃত্য সংগঠন “নৃত্যকথন চাঁদপুর” এর ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৌমিতা রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মৃত্তিকা বিশ্বাস রাধিকা।
রোববার (২৪ মে) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে এক আলোচনার মাধ্যমে সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সবিতা বিশ্বাস ও সম্পা পোদ্দার, যুগ্ম-সম্পাদক মুনমুন রায় ও ছবি তালুকদার, অর্থ সম্পাদক সোহেল খন্দকার, দপ্তর সম্পাদক বিজয়া মন্ডল, প্রচার সম্পাদক সুস্মিতা রানী দেবনাথ এবং প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সর্বজয়া সাহা মেধা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সায়েম ইভান তায়েশ, রিয়া, অধরা মন্ডল, নিধীদ্রুতি সাহা গুনগুন, লক্ষী ও আপন।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন, পি.এম বিল্লাল, মাহমুদা খানম, রুমা দাস, শিখা চক্রবর্তী ও সিয়াম খান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, চাঁদপুরে নৃত্যশিল্পের বিকাশ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করা এবং নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur