ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যানবাহনের তীব্র চাপ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভোর থেকে যানবাহনের চাপ এবং ধীরগতির সৃষ্টি হয়েছে, যার ফলে কোথাও কোথাও ৩ থেকে ৪ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে।
শনিবার সকাল থেকে এই পরিস্থিতি শুরু হয়। এর আগে গতকাল শুক্রবারও একই স্থানে যানজট সৃষ্টি হয়েছিল। কুমিল্লা ক্যান্টনমেন্টসংলগ্ন আমতলী এলাকায় ঢাকামুখী লেনের বিভিন্ন স্থানে রাস্তায় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করতে বাধ্য হচ্ছে এবং কিছু চালক উল্টো পথে চলাচলের চেষ্টা করায় চট্টগ্রামমুখী
লেনেও যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের উভয় দিকে যান চলাচল ব্যাহত করে।
ওই অংশে সংস্কারকাজ চললেও টানা বৃষ্টিতে আশপাশের অংশ ভেঙে যাওয়ায় যানবাহনের চলাচলে ধীরগতি তৈরি হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৮ আগস্ট ২০২৬