জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা আলগী উত্তরের আবু বকর মানিক
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেপ্টেম্বর ২০২৬ মাসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর (মানিক)। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু বকর (মানিকের) হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশব্যাপী প্রথম স্থান অর্জন করায় আবু বকর (মানিক) সংশ্লিষ্ট দপ্তর ও সহকর্মীদের প্রশংসা অর্জন করেন। এ অর্জন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দায়িত্বশীলতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী এবং ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিক পাটওয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্টাফ রিপোর্টার/
১৭ অক্টোবর ২০২৬