জনগণ সহজেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছে: ডিসি

চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম দি চেঞ্জ ডেভেলপমেন্ট এন্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

২০মে (বুধবার) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা নিতে হবে৷ জমির নামজারির মাধ্যমে জমির মালিকানা অর্জন করা যায়। জনগণ সহজেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভূমি সেবাকে আরো সহজ করার জন্য বলেছেন। 

এসময় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।

সেমিনারে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্যরা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন  উপজেলার ইউএনওবৃন্দ, সদর  সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিসহ বিভিন্ন উপজেলার এসিল্যান্ডবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টগণ অংশীজন। 

-নিজস্ব প্রতিবেদক/ ২০ মে ২০২৬