Home / চাঁদপুর / চাঁদপুর শহরে মানসিক ভারসাম্যহীন রহিমা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
মানসিক

চাঁদপুর শহরে মানসিক ভারসাম্যহীন রহিমা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুর শহরের পৌর কোড়ালিয়া এলাকার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রহিমা নিখোঁজ হয়েছেন। গত ৪ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকা রহিমার সন্ধান পেতে স্বামী ও সন্তানেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রহিমা চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিষ্ণুদী মাতব্বর বাড়ি সড়কের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। গত ৪ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এ অবস্থায় নিখোঁজ রহিমার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিচের মুঠোফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৮৪৭৬২৭৪৮, ০১৭৪৫৭৫০৭৯০ ও ০১৭৪৬১৬২৫৬৫।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৪ অক্টোবর ২০২৬