Home / চাঁদপুর / চাঁদপুর পৌর ও সদর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বিএনপির

চাঁদপুর পৌর ও সদর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড জসিম মেহেদী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টুসহ পৌর ও সদর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

স্টাফ রিপোর্টার/
২৬ সেপ্টেম্বর ২০২৬