চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভা শুরুর পূর্বে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে চাঁদপুর প্রেস ক্লাব। এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উপস্থিত সদস্যরা তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
সভা শুরুর স্বাগত বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তিনি ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও রহিম বাদশা। এছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, মুনির চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও কাদের পলাশ বক্তব্য প্রদান করেন।
এ সময় ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম ও তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা বক্তব্য রাখেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আলম পলাশ, ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন এবং মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী সভায় উপস্থিত ছিলেন।
সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন উদ্যম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাব তার দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আগামী দিনগুলোতে সাংবাদিক সমাজ ও গণমানুষের কল্যাণে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur