চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২৫ জন
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ২৫ জন। গত ৪ অক্টোবর সন্ধ্যা সাতটায় চাঁদপুর শহরের পৌর সুপার মার্কেট তৃতীয় তলায় বিপনীবাগ ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম জমা দেন। এর মধ্যে উক্ত ওয়ার্ডের ২৫ জন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পুরো বিএনপি’র সহ সালমান শাহের উপস্থিতিতে তো ফরম জমা দেওয়া হয়।
পরবর্তীতে উক্ত ফরম এর উপর ভিত্তি করে যাচাই-বাছাই করে দলীয়ভাবে একজনকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হবে।
উক্ত ফরম বিতরণ অনুষ্ঠান কালে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন মৃধা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল খায়ের।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সালমান শেখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক কামরুল ইসলাম যুগলু, যারা ৭৫ দলের সদস্য সচিব আরফিন খান, জেলা কৃষকদলের সম্পাদক কফিল মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজদ,জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
৫ অক্টোবর ২০২৬